ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রামেকে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২২
রামেকে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ নিয়ে তারা মারা যান।

শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, করোনা সংক্রমণে হাসপাতালের আইসিইউ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে রোগী মারা গেছেন। মারা যাওয়া দুজনই পুরুষ। এদের একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। এর বাইরে গত একদিনে হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।

Advertisement

এদিকে, ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৭ জন রোগী। একদিন আগেও এ সংখ্যা ছিল ৫৫ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি তিনজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুজন।

বর্তমানে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর আটজন, নাটোরের আটজন, পাবনার একজন, কুষ্টিয়ার দুজন ও চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে, শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। রাজশাহীর ৯০টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৯ জনের। জেলায় করোনা শনাক্তের হার ১০ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!