ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রাজশাহীতে একদিনে চারজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২২
রাজশাহীতে একদিনে চারজনের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে দুজন মারা গেছেন। দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় আরো ‍দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন রাজশাহীর ও একজন পাবনা জেলার বাসিন্দা।

রামেক পরিচালক আরো জানান, গত একদিনে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে দুজন, আইসিইউ এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে রোগী মারা গেছেন। মারা যাওয়া চারজনই পুরুষ। এর মধ্যে দুজন ষাটোর্ধ্ব। অন্য দুজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

Advertisement

এদিকে, ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি রয়েছেন ৬০ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৬৩ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন।

বর্তমানে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর ৯ জন, নাটোরের সাতজন, পাবনার দুজন, কুষ্টিয়ার দুজন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন ও ঝিনাইদহের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে, মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৫ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। রাজশাহীর ২৩৪টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৫৪ জনের। জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!