ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

করোনারোধে রাত ৮টার পর রাজশাহীতে দোকান বন্ধ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫২, ২৯ জানুয়ারি ২০২২
করোনারোধে রাত ৮টার পর রাজশাহীতে দোকান বন্ধ
ফাইল ফটো

করোনার ঊর্ধ্বগতি রোধে আজ (শনিবার) রাত ৮টার পর থেকে রাজশাহীর সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার জেলায় করোনা শনাক্তের হার ছিল ৭৪. ৮৪ শতাংশ। এ ঊর্ধ্বগতি রোধ করতেই নতুন এই নির্দেশ জারি করা হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ বেড়ে গেছে। এ অবস্থায় জেলা করোনা ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন রাত ৮টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

Advertisement

জেলা প্রশাসক জানান, করোনা নিয়ন্ত্রণে সরকারের যেসব বিধিবিধান চালু আছে তা বহাল থাকবে। স্বাস্ব্যবিধি মেনে সবাইকে স্বাভাবিক কাজ করতে হবে। এর সঙ্গে নতুন এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!