ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রাজশাহী মেডিকেলে করোনায় আরো দুই মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২২
রাজশাহী মেডিকেলে করোনায় আরো দুই মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনার উপসর্গ নিয়ে কেউ মারা যাননি।

সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। তারা দুজনই পুরুষ। একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে।

Advertisement

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৩ জন রোগী। একদিন আগেও এ সংখ্যা ছিল ৭০ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি তিনজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন। এ একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

বর্তমানে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁর আটজন, নাটোরের ছয়জন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন ও ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। একই দিনে রামেক ল্যাবে রাজশাহী জেলার ২৯৫টি নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!