ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস বন্ধ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ৭ ফেব্রুয়ারি ২০২২
রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস বন্ধ
রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সোমবার দুপুরের পর থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়া দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বাস কাউন্টারে টিকিট মাস্টাররা বলছেন- দৈনিক মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে মালিকপক্ষকে একাধিকবার জানানো হলেও তারা সেই দাবি না মানার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়ন।

Advertisement

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, শুধুমাত্র দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলস চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন অন্যরাও বাস বন্ধ করছে বিষয়টি শুনেছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!