গ্রেফতার দুজন হলেন- পুঠিয়া উপজেলার জিউপাড়া গ্রামের শান্ত হোসেন। অপরজন চারঘাটের মিয়াপুর গ্রামের জামাল উদ্দিন। শান্তর কাছ থেকে ৬০০ গ্রাম ও জামালের কাছ থেকে ৮৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র্যাব। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রায় দেড় কোটির টাকা মূল্যের হেরোইন শান্ত আর জামালের কাছে থেকে উদ্ধার করা হয়।
.png)
বুধবার বিকেলে চারঘাট এলাকায় অভিযান চালিয়ে শান্তকে গ্রেফতার করা হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে হলিদাগাছি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে জামালকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় দুজনের বিরুদ্ধে চারঘাট থানায় আলাদা দুটি মামলা করা হয়েছেও বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।