তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, শেভরন ল্যাব, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে এক হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল দুই দশমিক ১০ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ১২ জন, পটিয়ার একজন ও হাটহাজারীর একজন রয়েছেন।
.png)
এর আগে, শনিবার ৪৬, শুক্রবার ৫২, বৃহস্পতিবার ৩৫, বুধবার ৭৮, মঙ্গলবার ৬১ ও সোমবার ৩৯ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯১ হাজার ৯০৪ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৪৬৭ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৩৭১ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।