করোনায় বিশ্বে মৃত্যু-শনাক্ত বেড়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৫ হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৪০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬০ লাখ ৮০ হাজার ১৭১ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ২৩ হাজার ৩৩১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৬ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার ৫১৬ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
.png)
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭২৫ জন এবং মারা গেছেন ১৬৪ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৭৬ লাখ ২৯ হাজার ২৭৫ জন আক্রান্ত হয়েছেন এবং ১১ হাজার ৫২ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫০৮ জন এবং মারা গেছেন ৯৭২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৬০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৯৪ হাজার ৭২৯ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৫১৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৪৭৮ জনের।
আরো পড়ুন>>> বাস-মাইক্রো সংঘর্ষে চালকসহ প্রাণ গেল ৩ জনের
এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ২৯৮ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৫৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৬ হাজার ৮৩০ জন মারা গেছেন।
আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৭৬৫ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৩ জনের।
প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৪৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৮৪ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ১৬২ জন।
গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ১৭৩ জন। যুক্তরাজ্যে একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৩৪৫ জন এবং মারা গেছেন ১৫৩ জন। করোনা
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৭১ জন, আর্জেন্টিনায় ৩৯ জন, ইরানে ১০৯ জন, মালয়েশিয়ায় ১০৫ জন, চিলিতে ২৩ জন এবং থাইল্যান্ডে ৭০ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ২৬০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২১ হাজার ৩৭৫ জনের।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।