একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪১ হাজার ৬৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৩০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ১৩৭ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শুক্রবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
.png)
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ৩৭৫ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৬৩১ জন আক্রান্ত হয়েছেন এবং ১৬ হাজার ২৩০ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৯৮ জন এবং মারা গেছেন ৪২৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ২৬১ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৭ হাজার ৩০৭ জন মারা গেছেন।
আরো পড়ুন>>> জুমার দিনের গুরুত্ব ও ফজিলত
এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ৩০৩ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১২ লাখ ২৮ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩০ হাজার ৪৫ জন মারা গেছেন।
এছাড়া গত একদিনে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২৭৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৮ লাখ ৪২ হাজার ৯২৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৭২২ জনের।
আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৬১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৪৭ হাজার ৮৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৮৬০ জনের।
প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১১৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ২৫ হাজার ৫৫৬ জন এবং মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ২১১ জন।
গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন এবং মারা গেছেন ৫৬ জন। একই সময়ে ইতালিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ১৫৯ জন। ইন্দোনেশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩২ জন এবং মারা গেছেন ৮৯ জন।
এদিকে গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩১১ জন এবং মারা গেছেন ১৩৯ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৮৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪২ হাজার ২৭৩ জন মারা গেছেন। গত একদিনে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৯৭ জন।
যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৬৮ জন এবং মারা গেছেন ১৯২ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৪২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৩৭৯ জন মারা গেছেন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হংকংয়ে ১১৯ জন, ইরানে ৪৬ জন, মালয়েশিয়ায় ৪৪ জন, ফিলিপাইনে ১২৪ জন, ডেনমার্কে ৩০ জন, কানাডায় ৫৯ জন, চিলিতে ১১৩ জন এবং থাইল্যান্ডে ৮৫ জন মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।