তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
এর আগে, সোমবার ০, রোববার ০, শনিবার ০, শুক্রবার ০, বৃহস্পতিবার ১ ও বুধবার ০ করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯২ হাজার ৯৯ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৫৩৯ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৬৩৮ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।