[ দেশজুড়ে ]
চট্টগ্রামে মাদক মামলায় দুজনের ৭ বছর জেল
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে মাদক মামলায় দুজনকে সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা পানখালী এলাকার দিলু মেম্বারের বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে কামাল হোসেন ও একই এলাকার পানিরছড়া মৌলভী বাজারের আবদুল হাকিমের ছেলে সৈয়দ নুর।
চট্টগ্রাম মহানগর আদালতের পিপি আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বলেন, মাদক মামলায় কামাল হোসেন ও সৈয়দ নূর নামে দুই আসামিকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে দুজনই জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন।
.png)
২০১৬ সালের ৩ মে নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ দুজনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় কর্ণফুলী থানায় মামলা করেন থানার তৎকালীন এএসআই অর্নব বড়ুয়া। পরে ২০১৬ সালের ৩১ মে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলাটিতে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয় আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!