[ দেশজুড়ে ]
চট্টগ্রামে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
ফাইল ছবি
চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপোল এলাকায় একটি সুতার কারখানায় আগুন লেগেছে। এক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সোমবার সকাল ১০টার দিকে রিজেন্ট স্পিনিং মিলস লিমিটেড নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, সুতার কারখানায় আগুন লাগার খবরে পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!