ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আতশবাজির কারখানায় বজ্রপাত, দুই নারীর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ২০ এপ্রিল ২০২২
আতশবাজির কারখানায় বজ্রপাত, দুই নারীর মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে একটি আতশবাজির কারখানায় বজ্রপাতে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- দক্ষিণ বাঁশাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী ৩০ বছর বয়সী নাছিমা বেগম ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী ৪৫ বছরের আফিলা বেগম।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, সকালে ওই কারখানায় পটকা বানাচ্ছিলেন নাছিমা ও আফিলা। এ সময় কারখানার ওপর বজ্রপাত হয়। বজ্রপাত ও কেমিক্যাল সংমিশ্রণে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!