ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় টানা মৃত্যুহীন ১৪তম দিনে শনাক্ত ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ৪ মে ২০২২
করোনায় টানা মৃত্যুহীন ১৪তম দিনে শনাক্ত ১০
ফাইল ফটো

করোনায় টানা ১৪তম দিনে দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর নতুন করে কারও মারা যাওয়ার খবর দেয়নি স্বাস্থ্য অধিদফতর।

বুধবার গত একদিনে দেশে কোনো কোভিড রোগীর মৃত্যু না হওয়ায় মহামারির মধ্যে টানা চর্তুদশ দিন মৃত্যুহীন পার করেছে বাংলাদেশ। এতে আগের মতই মৃত্যুর সংখ্যা রয়েছে ২৯ হাজার ১২৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনের তথ্যে দেখা যায়, ঈদের সময়েও গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের আক্রান্ত হওয়ার খবর দেওয়া হয়; যাদের সাত জন ঢাকার ও তিনজন সিলেটের।

Advertisement

নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৪২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৩ জন।

গত ২০ এপ্রিলের পর কোভিডে নতুন কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৫২ জন। তাদের নিয়ে ১৮ লাখ ৯৬ হাজার ৫৩১ সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৭ হাজার ৮৫ জন। অর্থাৎ তারা কোভিডে আক্রান্ত হওয়ার পর এখনো সুস্থ হননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!