ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে করোনায় আরো ১ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ৩ জুলাই ২০২২
চট্টগ্রামে করোনায় আরো ১ জনের মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত সাড়ে চার মাসে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা এটি।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪।

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

Advertisement

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩৫১। মোট মারা গেছেন ১ হাজার ৩৬৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ২৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের ৪৫ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি শহরের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১৩। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!