এতে বলা হয়, কোডিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম জোরদার করার জন্য আপনারা এর আগে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ সপ্তাহ সফলভাবে পালন করেছেন। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জুলাই দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে। কোভিড-১৯ ভ্যাকসিনেশন সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দফতরের সবার সঙ্গে সমন্বয়পূর্বক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করবেন এবং সবার প্রাপ্য বুস্টার ডোজ প্রদানের ব্যবস্থা নেবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই দিবসের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন নিতে হবে। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ (৩য় ডোজ) দিতে হবে। উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কেভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা দেশের যেকোনো কোডিড-১৯ ভ্যাকসিনেশন টিকাদান কেন্দ্র থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার ভ্যাকসিন প্রদানের শর্তাবলী অনুসরণ করতে হবে। ১৯ জুলাই সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
.png)
নিয়মিত কোডিড-১৯ ভ্যাকসিন ১ম ও ২য় ডোজ ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বুস্টার ডোজ কার্যক্রম (১ দিন) পরিচালনা করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।