চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৬
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ২৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৯ দশমিক ৮৮ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। আক্রাদের মধ্যে নগরীর ১৮ জন, রাউজানের দুইজন, বাঁশখালীর একজন, আনোয়ারার একজন, কর্ণফুলীর একজন, রাঙ্গুনিয়ার একজন, হাটহাজারীর একজন ও মিরসরাইয়ের একজন রয়েছেন।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৬৫২ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৩১ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৪৮৩ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।