ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ৬১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ২৮ জুলাই ২০২২
করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ৬১৮
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬১৮ জন।

গতকাল এই একই সময়ে করোনা ভাইরাসে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।

Advertisement

২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৩৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!