মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কার্যালয়ে তিনি এ তথ্য জানান।
শামসুল হক বলেন, দেশে বর্তমানে প্রথম ও দ্বিতীয় ডোজের দেড় কোটি টিকা মজুত আছে। যারা এখনো এ দুই ডোজ টিকা গ্রহণ করেননি তারা দ্রুত ডোজগুলো নেয়া উচিত। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।
.png)
তিনি আরো বলেন, দেশে এখনো ৩৩ লাখ মানুষ প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা নেননি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।
শামসুল হক বলেন, টিকা নেয়ার ক্ষেত্রে মানুষের গড়িমসি লক্ষ করা গেলেও বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে। এখনো সাড়ে ৬ কোটি মানুষ বুস্টার ডোজ নেননি।
এ কর্মকর্তা আরো জানান, আগস্ট থেকে শুরু হবে ৫ থেকে ১১ বছর বসয়সীদের টিকা কার্যক্রম। এজন্য শুরু হয়েছে নিবন্ধন। সবমিলিয়ে টিকা পাবে ৪ কোটি ২০ লাখ শিশু।