ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৯৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৬, ১৯ আগস্ট ২০২২
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৯৩
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু না হলেও ৯৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৭৬৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।

Advertisement

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৬৯৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। আর সুস্থ হয়ে ১৯ লাখ ৫৩ হাজার ১১১ জন বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!