ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১১, ২০ আগস্ট ২০২২
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১০০
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১০০ জন। 

এ নিয়ে মহামারিতে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জনে। আর ভাইরাসটির শুরু থেকে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ২ হাজার ২৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। এসময়ে নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ২৬৫টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৪২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।

এদিকে মহামারি শুরু থেকে দেশে এ পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৬ লাখ ৮২ হাজার ৮৮৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ১৭ হাজার ৩২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এছাড়া করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৫৭ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!