তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, ইপিক হেলথ কেয়ার এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার তিন দশমিক ৩৫ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল দুই দশমিক ৭০ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর তিনজন ও হাটহাজারীর দুজন রয়েছেন।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৮৩৩ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৯১ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৭২৪ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।