ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ২৭ অক্টোবর ২০২২
করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরো ১৩৭ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৪১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

Advertisement

দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৮৬৬ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭৮ হাজার ৩৪৩ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!