তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ১২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল দুই দশমিক ২৫ শতাংশ। আক্রান্ত ব্যক্তি নগরীর বাসিন্দা।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৪ হাজার ৪০২ জন ও উপজেলা পর্যায়ে ৩৫ হাজার ৭০ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৪৭২ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।