ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনা: একজনের মৃত্যু, শনাক্ত ৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৯, ৬ নভেম্বর ২০২২
করোনা: একজনের মৃত্যু, শনাক্ত ৪৬
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন ৪৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৬ জনের। এছাড়া শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৮২৮ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৫৪২ জন।

Advertisement

২৪ ঘণ্টায় ৪ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট।

ডেইলি-বাংলাদেশ/এআর/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!