সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৭৪৩ জন।
.png)
গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৯ শতাংশ। শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট।