এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জন। মৃত্যু ২৯ হাজার ৪২৬ জনেই অপরিবর্তিত রয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩৪ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ।