ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় আরো দুই মৃত্যু, শনাক্ত ৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ১৪ নভেম্বর ২০২২
করোনায় আরো দুই মৃত্যু, শনাক্ত ৩৮
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ২০৪ জন এবং মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪২৯ জনে।

স্বাস্থ্য অধিদফতর থেকে সোমবার পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৯২২ জন।

এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৬৩টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!