[ করোনাভাইরাস ]
চট্টগ্রামে শনাক্তের হার দুই দশমিক ৩২
ফাইল ছবি
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন ল্যাব, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দুই দশমিক ৩২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল চার দশমিক ৫৪ শতাংশ। আক্রান্ত ব্যক্তি নগরীর বাসিন্দা।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৪ হাজার ৪২৩ জন ও উপজেলা পর্যায়ে ৩৫ হাজার ৭৬ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৪৯৯ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৮ জন। এরমধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩১ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!