[ করোনাভাইরাস ]
করোনা: একজনের মৃত্যু, শনাক্তের হার ০.৯৯
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৭১৭ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ২৮০ জন।
.png)
গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।
দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। সর্বোচ্চ ২৬৪ জন মারা যান ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!