[ করোনাভাইরাস ]
আরো ১১৪ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ২৪৪ জনে। এসময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।
প্রতিদিনের মতো মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ২৪৯ জন।
.png)
এদিকে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৩টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৮২৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!