রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৩২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫০ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।
.png)
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর করোনায় দেশে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর।