ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬, ২৮ মে ২০২৩
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর বনানী রেলগেটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর বিকেল সাড়ে তিনটার দিকে সৌরভ রায়ের (২৫) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বনানী দক্ষিণ পাশের রেলগেটে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা এগারসিন্ধু ট্রেনে কাটা পড়ে ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

সৌরভ রায়ের বাবা কৃষ্ণচন্দ্র রায় জানান, আমার ছেলে চিটাগাং পোর্টে চাকরি করে। আমরা পরিবার নিয়ে ঢাকার জিঞ্জিরায় ভাড়া থাকি। সৌরভ বনানীতে একটি ফ্ল্যাট কিনেছিল। আজ সেই ফ্ল্যাটে তার ওঠার কথা ছিল। হয়ত ঐ ফ্ল্যাটটি দেখতেই বা ওঠার জন্য সে বনানীতে যায়। 

তিনি আরো জানান, আমরা পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাই। পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার লক্ষীপুর গ্রামে আমাদের দেশের বাড়ি।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!