ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ১৮ এপ্রিল ২০২৩
হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় লাকসাম-চাঁদপুর রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

জানা যায়, দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় রেললাইনের পাশে ট্রেনে কাটা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। রেলওয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

Advertisement

চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার জানান, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!