[ দেশজুড়ে ]
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
ফাইল ছবি
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার বিপ্রবেলঘড়িয়া এলাকার বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণে ২৩৬ নম্বর রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. মোক্তার হোসেন।
ওসি জানান, শুক্রবার ভোরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। সকালে সুদেবপুর রেলস্টেশনের দক্ষিণে ২৩৬ নম্বর রেল ব্রিজের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে সান্তাহার রেল পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!