ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১৫১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৭, ১৫ জুন ২০২৩
করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১৫১
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ১৫১ জন। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ৪৫৪ জনে দাঁড়াল। এছাড়া মোট রোগী ২০ লাখ ৪০ হাজার ৯৬৬ জন ছাড়িয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ১৫১ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ২১১৮টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!