ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পুলিৎজার বিজয়ী লেখক করম্যাক ম্যাকার্থির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০১, ১৪ জুন ২০২৩
পুলিৎজার বিজয়ী লেখক করম্যাক ম্যাকার্থির মৃত্যু
ছবি: সংগৃহীত

পুলিৎজার পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক করম্যাক ম্যাকার্থি মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৮৯ বছর। বুধবার লেখকের ছেলে জন ম্যাকার্থির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, নিউ মেক্সিকোর সান্তা ফে-তে নিজ বাড়িতে মঙ্গলবার লেখক করম্যাক ম্যাকার্থির মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

‘দ্য বর্ডার ট্রিলজি’র প্রথম বই ‘অল দ্য প্রিটি হর্সেস’ ১৯৯২ সালে করম্যাক ম্যাকার্থিকে প্রথম আলোচনায় নিয়ে আসে। বইটি থেকে পরবর্তীতে সিনেমা নির্মাণ করা হয়। ৬০ বছর বয়স পর্যন্ত তেমন পরিচিতি ছিলো না ম্যাকার্থির। ২০০৬ সালে ‘দ্য রোড’ উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার পাওয়ার পর তিনি বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। অনেকেই তাকে আর্নেস্ট হেমিংওয়ে ও উইলিয়াম ফকনারের পর সবচেয়ে শক্তিশালী আমেরিকান লেখক বলে মনে করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!