[ দেশজুড়ে ]
বগুড়ায় বাজেট হালখাতা ক্যাম্পেইন শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
‘সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট’ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী বাজেট হালখাতা ক্যাম্পেইন শুরু হয়েছে। গণতান্ত্রিক বাজেট আন্দোলন, জেলা কমিটির আয়োজনে বগুড়ার সাতমাথায় বাজেট হালখাতা ক্যাম্পেইনের জন্য কাঠের পিভিসি বাজেট ওয়াল তৈরি করা হয়েছে।
এতে বগুড়াবাসী তাদের আগামী অর্থবছরের বাজেট প্রত্যাশা, কেমন বাজেট চাই, বগুড়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজগুলো করা দরকার এবং বাজেট বিষয়ক বিভিন্ন দাবি তুলে ধরেন। উক্ত দাবিগুলো গণতান্ত্রিক বাজেট আন্দোলনের ঢাকাস্থ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট মহলে উপস্থাপনের ব্যবস্থা করা হবে।
বাজেট হালখাতা ক্যাম্পেইনের উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য শংকর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদুস সোবহান মিন্নু, গণতান্ত্রিক বাজেট আন্দোলন বগুড়া জেলা কমিটির সদস্যরা, বিভিন্ন এনজিওর প্রধানরা, লেখক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বগুড়ার বিভিন্ন সামাজিক ও পরিবেশ আন্দোলনের কর্মীরা।
.png)
ডেইলি বাংলাদেশ/জেএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!