ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ২শ’ বস্তা নিম্নমানের সার উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৯, ২১ মে ২০১৯
হবিগঞ্জে ২শ’ বস্তা নিম্নমানের সার উদ্ধার

হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় ‘খালেক ট্রেডাসর্’ নামে একটি সারের দোকান থেকে সোমবার রাত ১১টার দিকে ২শ’ বস্তা নিম্নমানের সার উদ্ধার করেছে পুলিশ।

এসময় দোকানের ম্যানেজার আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। সে শহরের রাজনগর এলাকার বাসিন্দা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা। এসময় তিনি ওই দোকানটি সিলগালা করে দেন।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান বলেন, গোপন সূত্রে খবর পান যে ওই এলাকায় একটি দোকানে নিন্মমানের সার মজুদ করা হচ্ছে। এসময় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দোকানে থাকা ২শ’ বস্তা সার উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং দোকানের ম্যানেজার আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে ওই দোকানটি সিলগালা করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ সারগুলো কোথায় থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!