ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকার কাছ থেকে মোবাইল উদ্ধার, ভাইয়ের হাতে ভাই খুন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ২৬ মে ২০১৯
প্রেমিকার কাছ থেকে মোবাইল উদ্ধার, ভাইয়ের হাতে ভাই খুন
ছবি: সংগৃহীত

চুরির মোবাইল অবশেষে পাওয়া গেল চাচাতো ভাইয়ের প্রেমিকার কাছে। এ ঘটনার জের ধরেই ময়মনসিংহের নান্দাইলে শনিবার রাতে তারিফ হাসান হৃদয় নামে এক কলেজছাত্রকে হত্যা করল তারই চাচাতো ভাই ।

বাড়ি পাশ থেকে ছুরিকাঘাত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই মাজহারুল ইসলাম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি মামলা করেছেন।

Advertisement

নিহত তারিফ হাসান হৃদয় উপজেলার খুররম খান চৌধুরী কলেজের ২য় বর্ষের ছাত্র। সে একই উপজেলার চরভেলামারী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

মামলার বাদী মাজাহারুল ইসলাম ও নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, নিহত তারিফ হাসান হৃদয়ের বাড়ি থেকে কিছুদিন আগে একটি মোবাইল চুরি হয়। মোবাইলটি নিহত হৃদয়ের চাচাতো ভাই মামলার ১নং আসামি মো. ইলিয়াছ উদ্দিন তার এক প্রেমিকাকে উপহার দেন। পরবর্তী সময়ে ওই প্রেমিকার কাছ থেকে সাত হাজার টাকা দিয়ে হৃদয় মোবাইলটি উদ্ধার করে। এ নিয়ে উভয়ের মাঝে মনোমালিন্য চলতেছিল। শনিবার রাতে ১২-১টার দিকে বাড়ির পাশে ছুরিকাঘাত অবস্থায় তারিফ হাসান হৃদয়ের মরদেহ পাওয়া যায়।

ডেইলি বাংলাদেশ/জেএইচ 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!