ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৎ বাবার সহযোগিতায় মেয়েকে গণধর্ষণ, আটক ৫ 

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ২৭ মে ২০১৯
সৎ বাবার সহযোগিতায় মেয়েকে গণধর্ষণ, আটক ৫ 
ছবি: ডেইলি বাংলাদেশ

আশুলিয়ার জিরাবোতে সৎ বাবার সহযোগিতায় মেয়েকে গণধর্ষণের ঘটনায় সোমবার ভোরে ওই বাবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে আশুলিয়া থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়ার চরখালী গ্রামের জব্বার হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার, রংপুরের কাওনিয়া থানার গদাই গ্রামের ওসমান শেখের ছেলে মামুন শেখ, বরিশালের কোতায়ালীর থানার হিজলা গ্রামের গগন আলীর ছেলে নুরে আলম, গাইবান্ধার পলাশবাড়ি থানার হরিনাথপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে হাবিব। 

আশুলিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, রোববার দুপুরে খালার অসুস্থতার কথা বলে সৎ বাবা তাইজুলের সহযোগিতায় চারজন তরুণীকে কৌশলে গণধর্ষণ করে। ভুক্তভোগী নারী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

Advertisement

অভিযান চালিয়ে কাঠগড়া ও জিরাবো এলাকা থেকে আসামিদের আটক করা হয়। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!