ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইল উদ্ধারে সেপটিক ট্যাংকে, প্রাণ গেল দুইজনের

রংপুর প্রতিনিধি    
প্রকাশিত: ১৯:১৬, ১১ জুন ২০১৯
মোবাইল উদ্ধারে সেপটিক ট্যাংকে, প্রাণ গেল দুইজনের
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে নেমে দুলু মিয়া ও এনামুল হক নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়ঘোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, বড়ঘোলা গ্রামের মসের উদ্দিনের ছেলে দুলু মিয়া রাতে টয়লেটে যায়। এ সময় তার হাতে থাকা মোবাইল ফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। ফোনটি উদ্ধারে একটি বাঁশ বেয়ে ট্যাংকে নামেন দুলু মিয়া। কিন্তু তার উপরে উঠতে বিলম্ব হলে প্রতিবেশী আজহার আলীর কলেজপড়ুয়া ছেলে এনামুল হকও সেপটিক ট্যাংকে নেমে পড়েন। দুইজনের উপরে উঠে আসার জন্য কোনো সাড়া শব্দ না পেয়ে শাহিন নামে আরেক যুবক সেখানে নামেন।

Advertisement

পরে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করেন। এরমধ্যে কলেজছাত্র এনামুল হক সেপটিক ট্যাংকে শ্বাসকষ্টে এবং দুলু মিয়াকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপরজন শাহিন মিয়াকে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি বাংলাদেশ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!