ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিতু হত্যার রহস্য উদঘাটনে পিবিআই

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ১ জুলাই ২০১৯
মিতু হত্যার রহস্য উদঘাটনে পিবিআই
ফাইল ছবি

অবশেষে আলোচিত মিতু হত্যার রহস্য উদঘাটন করেছে ময়মনসিংহ পিবিআই।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন মধ্য বালিপাড়া সাকিনস্থ কামারিয়াপুল নামক স্থানে রেল লাইনের পাশের ডোবায় অজ্ঞাত এক নারীর মরদেহ পাওয়া যায়।

তদন্ত সূত্র বলছে, এ ব্যাপারে ত্রিশাল থানায় অজ্ঞাত নামে আসামি করে ত্রিশাল থানার মামলা নং-৩৫, ২৫ ফেব্রুয়ারি, ধারা-৩০২/৩৪ রুজু করে। থানা পুলিশ তদন্তকালে গত ২০ এপ্রিল পিবিআই, ময়মনসিংহ জেলা মামলাটির তদন্ত ভার গ্রহণ করে এবং পিবিআই এর নিজস্ব উন্নত প্রযুক্তি ব্যবহার করে মেয়েটির পরিচয় শনাক্ত করে।

Advertisement

মেয়েটির নাম সাহেরা আক্তার মিতু, দুই সন্তানের জননী। সে গত ২৪ ফেব্রুয়ারি দুপুরের পর তার স্বামির বাড়ি লাহাপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জ হতে নিখোঁজ হয়। তার আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পিবিআই তদন্তকালে সন্ধিগ্ধ হিসেবে ত্রিশালের বালিপাড়া সাকিনস্থ আবুল কালামের ছেলে মোখলেছুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠালে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে প্রকাশ করেন যে, তিনি তার সহযোগীদের নিয়ে মিতুকে প্রলোভন দিয়ে ঢাকার কমলাপুর রেল স্টেশনে নিয়ে আসেন।

সেখান হতে ঢাকা-ময়মনসিংহ রোডে সেভেন-আপ ট্রেনে আনুমানিক রাত দেড়টার দিকে ত্রিশালের ধলা স্টেশনে পৌঁছে। তারপর আসামিরা রেল লাইনের পাশে নির্জন স্থানে নিয়ে মিতুর হাত ও মুখ বেঁধে গণধর্ষণ করে। পরে আসামিরা রেল লাইনের পাথর দিয়ে মিতুর মাথায় আঘাত করে। মিতু এসময় পড়ে গিয়ে ছটফট করতে থাকে। তখন আসামিরা মিতুকে রেল ব্রিজের নিচে ডোবার কাঁদা পানিতে চুবিয়ে হত্যার পর ফেলে চলে যায়।

ডেইলি বাংলাদেশ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!