[ দেশজুড়ে ]
মাগুরায় ভবন থেকে পড়ে নিহত ২
প্রতীকী ছবি
মাগুরা শহরের জামরুলতলা ও স্টেডিয়ামপাড়া এলাকায় মঙ্গলবার সকালে ভবন থেকে পড়ে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার বরুনাতৈল গ্রামের ওমর শিকদারের ছেলে থাইমিস্ত্রি আকাশ হোসেন ও স্টেডিয়ামপাড়ার বাসিন্দা স্কুলশিক্ষক আব্দুর রউফ ঢালি। আব্দুর রউফ স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সকালে জামরুলতলা এলাকায় লাবনী স্টিল কর্নার ভবনে কাজ করছিলেন আকাশ। এ সময় তৃতীয় তলা থেকে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এ ঘটনার আগে শহরের স্টেডিয়ামপাড়ায় নিজ বাড়ির তৃতীয় তলায় নির্মাণ কাজ দেখতে গিয়ে হঠাৎ ছাদ থেকে নিচে সেপটিক ট্যাংকের মধ্যে পড়েন শিক্ষক আব্দুল রউফ।
.png)
ওসি বলেন, স্থানীয়রা দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!