[ দেশজুড়ে ]
বিদেশি সিগারেটসহ স্বামী-স্ত্রী আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রাম থেকে বুধবার সন্ধ্যায় বিদেশি সিগারেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- জামাল হোসেন ও তার স্ত্রী রুমা খাতুন। জামাল যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার এসআই এইচএম লতিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩২ কার্টন কোরিয়ার সিগারেট উদ্ধার করা হয়। অবৈধভাবে বিদেশি সিগারেট রাখা ও বিক্রির অপরাধে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!