ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হঠাৎ পোকার আক্রমণ, দিশেহারা আখ চাষিরা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ২৬ আগস্ট ২০১৯
হঠাৎ পোকার আক্রমণ, দিশেহারা আখ চাষিরা
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে আখক্ষেতে লাল পঁচা রোগ ও পোকার আক্রমনে মরে যাচ্ছে কৃষকের আখ। ওষুধ ছিটিয়েও কাজ না হওয়ায় দিশে হারা হয়ে পরেছেন কৃষকরা। 

জানা গেছে, রাণীনগর উপজেলার চকমুনু গ্রামের মাঠে প্রায় শতাধীক বিঘা জমিতে আখ চাষ করা হয়েছে। এবার শুরুতেই আখের দাম ভালো থাকায় বেশ লাভবান হবেন এমনটি আশা করেছিলেন চাষিরা। কিন্তু হঠাৎ করেই গত ১০-১৫ দিন আগে আখক্ষেতে ব্যাপক পোকার আক্রমন দেখা দেয়। পাশাপাশি লাল পঁচা রোগ ঝেকে বসে। এতে বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন তারা। 

চকমুনু গ্রামের আখ চাষি আব্দুস সামাদ জানালেন, সামান্য লাল বর্ণ দেখার পরই চার থেকে পাঁচ দিনের মধ্যেই পুরো জমি আক্রান্ত হয়ে মরে যাচ্ছে। 

Advertisement

ওই গ্রামের আরেক চাষি খন্দকার আব্দুস সালাম বলেন, প্রায় ৩ বিঘা জমিতে আখের চাষ করেছি। এর মধ্যে অধিকাংশ জমির আখ পোকা ও লাল বর্ণ রোগে মরে গেছে । 

আবুল কাশেম সরদার নামে আরেক চাষি জানান, প্রায় আড়াই বিঘা জমিতে আখ চাষ করেছি। রাতা-রাতি এসব জমিতে পোকার আক্রমন ও লাল হয়ে মরে যাচ্ছে । বিভিন্ন কীটনাশক ওষুধ ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না। 

তবে হঠাৎ করে এমন রোগের আক্রমন দেখা দিলেও কৃষি অফিস থেকে তেমন কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন চাষিরা। 

এ ব্যাপারে রাণীনগর উপজেরা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এবার রাণীনগর উপজেলায় ১০/১২ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। বৃষ্টির কারনে জলা বদ্ধতা হওয়ায় এবং বীজ বাহিত রোগে লাল পচাঁ রোগ দেখা দিয়েছে। যেহেতু আখ কর্তন শুরু হয়েছে সেহেতু খুব বেশি ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন,  যে সব জমি আক্রান্ত হয়েছে সেগুলো দ্রুত কেটে সবজি চাষের পরামর্শ দেয়া হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/আরআর
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!