ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নার্স ও আয়া মিলে গোপনাঙ্গ কাটল প্রসূতির, চিরঘুমে নবজাতক!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২, ৩০ সেপ্টেম্বর ২০১৯
নার্স ও আয়া মিলে গোপনাঙ্গ কাটল প্রসূতির, চিরঘুমে নবজাতক!
ছবি : ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে নার্স ও আয়ার অস্ত্রোপচারে এক প্রসূতির গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রক্তাক্ত হয় নবজাতকের মাথা। অবশেষে শিশুটিকে বাঁচানো যায়নি। 

রোববার রাত ১টার দিকে মাদারীপুরের রাজৈরে টেকেরহাট সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর প্রভাতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগীর পরিবার জানায়, এদিন রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ওই প্রসূতির প্রসববেদনা শুরু হয়। পরে দ্রুত তাকে রাজৈর উপজেলার টেকেরহাট সিটি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক না থাকায় কথিত নার্স ও আয়া দিয়ে সন্তান প্রসব করানোর জন্য চেষ্টা করা হয়। 

Advertisement

একপর্যায়ে নার্স ও আয়া মিলে টানা হেঁচড়া করে প্রসূতির গোপনাঙ্গ কেটে বাচ্চা বের করার সময় তার মাথা কেটে যায়। পরে রাত ১টার দিকে নবজাতকের মৃত্যু ঘটে। 

পরে আশঙ্কাজনক অবস্থায় প্রসূতিকে সিটি হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যেতে বলে। দ্রুত স্বজনরা রাতেই ফরিদপুর নিয়ে যায়। বর্তমানে মুমূর্ষু অবস্থায় ওই প্রসূতি ফরিদপুর বেসরকারি প্রভাতী হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় প্রসূতির মামা জানায়, হাসপাতালের নার্স ও আয়া মিলে টানা হেঁচড়া করে আমার ভাগ্নির বাচ্চাকে মেরে ফেলেছে। এ ঘটনায় দোষীদের উপযুক্ত বিচার চাই।

সিটি হাসপাতালের মালিকপক্ষের একজন রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, আমাদের হাসপাতালে আনার আগেই বাচ্চাকে টানা হেঁচড়া করা হয়েছে। পরে অবস্থা খারাপ দেখে এখানে ভর্তি করে। আমরা প্রসব করানোর পর মৃত বাচ্চা পাই। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র জানান, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/জেডআর
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!