[ দেশজুড়ে ]
সম্রাটের সহযোগী জাকির আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ক্যাসিনো খ্যাত সম্রাটের সহযোগী জাকির হোসেনকে ভোলা থেকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, চার বোতল বিদেশি মদ ও ১১৬০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরনেয়াবাদ এলাকায় তার নানা শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। সন্ধ্যায় সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
আটক জাকির রাজধানীর শান্তিনগর এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
.png)
সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, আটক জাকিরের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। ওই মামলায় জাকিরকে ক্যাসিনো খ্যাত সম্রাটের ব্যবসায়িক পার্টনার উল্লেখ করা হয়েছে। তবে তিনি সম্রাটের সহযোগী কি না তা নিশ্চিত করেনি পুলিশ।
এদিকে জাকিরকে আটকের বিষয়ে র্যাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!