ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুজিবনগরে নসিমন উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৪

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ১৩ নভেম্বর ২০১৯
মুজিবনগরে নসিমন উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৪
নিহত ইমরান গাজী

মেহেরপুরের মুজিবনগরে নসিমন উল্টে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চার পরীক্ষার্থী।

বুধবার সন্ধ্যায় মেহেরপুর-মুজিবনগর বাইপাস সড়কের শিবপুর-টেংরামারী মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান গাজী ওই উপজেলার শিবপুর গ্রামের কলিমুদ্দিন ওরফে কালু গাজীর ছেলে।

Advertisement

আহত হলেন- একই গ্রামের আনিসুর রহমান, মাহফুজুর রহমান, ওয়াসিম শেখ ও আসিফ গাজী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোনাখালী ইউপি সদস্য মনসুর আলী জানান, শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম তার কলার ক্ষেত থেকে বাঁশের খড়ি আনতে ওই পাঁচ পরীক্ষার্থীকে নির্দেশ দেন। সন্ধ্যায় কলার ক্ষেতে যেতে ভয় পাচ্ছিলো তারা। ফিরে আসার সময় নসিমন উল্টে পাঁচজনই আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় ইমরান গাজীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

মুজিবনগর থানার ওসি আবুল হাশেম জানান, আহত চার পরীক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!