ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলমাকান্দায় জাল টাকাসহ আটক ২

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৪ ডিসেম্বর ২০১৯
কলমাকান্দায় জাল টাকাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় সাত হাজার জাল টাকা ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার দুপুরে ওই উপজেলার লেংঙ্গুরা ইউপির উত্তর গোড়াগাঁও থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নেত্রকোনা সদরের ইয়াকুব আলীর ছেলে ইদ্রিস আলী, মো. সুরুজ্জামানের ছেলে আবদুস সামাদ।

Advertisement

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, উত্তর গোড়াগাঁও চেয়ারম্যান বাড়ি মোড়ের একটি দোকানে পাঁচশ টাকার কেনাকাটা করে এক হাজার টাকার নোট দেন তারা। ওই সময় দোকানদার জাল সন্দেহে করে নোটটি বদলে দিতে বললে তারা একই ধরনের আরো একটি নোট দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের ঘেরাও করে। পরে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!